গাঁজা-ইয়াবাসহ আটক তিনজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2023-04-07 ইং
গাঁজা-ইয়াবাসহ আটক তিনজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা উপজেলার উজিরপুর ও কুড়ুলগাছি গ্রামে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে তাদের সাজা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। সাজাপ্রাপ্তরা হলেন- উজিরপুর ঈদগাহ পাড়ার ইউসুফ আলীর ছেলে আবুল হোসেন (৫০), একই এলাকার মৃত আশা মন্ডলের ছেলে আদম আলী (৬০) ও কুড়ুলগাছি গুলশানপাড়ার মৃত নবিছদ্দিনের মেয়ে নিলুফা ইয়াসমিন (৩৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। অপর দিকে, সকাল ১০টার দিকে আদম আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজা এবং নিলুফা ইয়াসমিনের বাড়িতে অভিযান চালিয়ে ৯২ গ্রাম গাঁজা ও ২৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে আবুল হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, আদম আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নিলুফা ইয়াসমিনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)