কার্পাসডাঙ্গায় নিখোঁজের ২৫ দিন পর মাদ্রাসাছাত্র উদ্ধার

আপলোড তারিখঃ 2023-04-07 ইং
কার্পাসডাঙ্গায় নিখোঁজের ২৫ দিন পর মাদ্রাসাছাত্র উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে নিখোঁজ আনছার আলীর ছেলে মাদ্রাসাছাত্র আব্বাস আলী (১৫) ২৫ দিন পর দর্শনা থেকে উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা মডেল থানা পুলিশ দর্শনা রেল স্টেশন এলাকার একটি হোটেল থেকে ওই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করে। গতকালই ওই মাদ্রাসাছাত্রকে তার পিতা-মাতার নিকট হস্তান্তর করে পুলিশ। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মার্চ মাসের ১৩ তারিখে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আব্বাস আলী স্বেচ্ছায় আত্মগোপন করে। তার পিতা আনছার আলী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে গত ১৫ তারিখে থানায় জিডি করেন। এরই মধ্যে আজ (গতকাল) উন্নত প্রযুক্তির ব্যবহার করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান ও এএসআই মসলেম সঙ্গীয় ফোর্স  নিয়ে দর্শনা থেকে ওই ছাত্রকে উদ্ধা করে। সে আত্মগোপন করে দর্শনা রেল স্টেশন এলাকার একটি হোটেলে কাজ করছিল এবং সেখানেই অবস্থান করছিল। উদ্ধারের পর মাদ্রাসাছাত্র আব্বাস আলীকে তার পিতা-মাতার নিকট হস্তান্তর করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)