ঝিনাইদহে ৪০ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা

আপলোড তারিখঃ 2023-04-07 ইং
ঝিনাইদহে ৪০ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে মাসব্যাপী অস্বচ্ছল পরিবারে মধ্যে জাহেদী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর এলাকার বেড় গোপিনাথপুর কিংশুক ব্রিকসে ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে জেলা পরিষদ চেয়ারম্যান ড. এম হারুন অর রশীদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আবু শাহরিয়ার জাহেদী পিপুল, জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু, ইউনুস আলী, মোমিনুল ইসলাম মানিকসহ অনেকে। জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু জানান, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্দেশনায় প্রতিবছরের ন্যায় এবারও ব্যক্তিগত অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী অস্বচ্ছল পরিবারে মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ঈদুল ফিতর পর্যন্ত ৪০ হাজার পরিবারকে এ খাদ্যসামগ্রী দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)