হরিণাকুণ্ডুর ভায়না ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-04-07 ইং
হরিণাকুণ্ডুর ভায়না ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভায়না ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়। ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষারের সভাপতিত্বে সভায় অতিথি থেকে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির বিশেষ সহকারী রওশন আলী। বিশেষ অতিথি ছিলেন জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া ও হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান আসাদ। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শমসের আলী, আব্দুল্লাহ আল মামুন, আক্তার হোসেন, নজরুল ইসলাম টাকু, আশিরুল ইসলাম, মনায়েম হোসেন, সাবেক মেম্বার আলতাফ হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ওয়ার্ডের সভাপতি মতিয়ার রহমান, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সহসভাপতি রাব্বুল হোসেন, সাধারণ সম্পাদক জাফিরুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম. টুকু মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)