আলমডাঙ্গায় চোরাই মালামালসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-04-07 ইং
আলমডাঙ্গায় চোরাই মালামালসহ যুবক আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে চোরাই মালামালসহ হৃদয় নামের এক যুবককে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা পৌরসভার এ টিম মাঠের পাশ থেকে চোরাই মালামালসহ তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে এসআই মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রামের ওল্টু মিয়ার ছেলে হৃদয়কে চোরাই মালামালসহ আটক করে। এসময় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন পালিয়ে যায়। পুলিশ হৃদয়ের কাছ থেকে একটি পুরাতন লোহার কড়াই, একটি পুরাতন লোহার বালতি, একটি পুরাতন সিলভারের পানির কলস ও একটি পুরাতন হাড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ হাজার ৯০ টাকা। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ৪১১ ধারায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)