ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপলোড তারিখঃ 2023-04-05 ইং
ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ইয়ারুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন সংগঠনের সাংবাদিক প্রতিনিধিরা। এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ৪১ বাস্তবায়ন করতে জেলা প্রশাসক ও সাংবাদিক একসাথে কাজ করতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে। এই জেলাবাসীর দাবি রেল লাইনের। আমি সেটা মন্ত্রণালয়ের সাথে কথা বলে ব্যবস্থা করার চেষ্টা করব। জেলার সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় পারবে স্মার্ট ও পরিচ্ছন্ন ঝিনাইদহ উপহার দিতে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)