চুয়াডাঙ্গায় নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণকালে আসাদুল হক বিশ্বাস

আপলোড তারিখঃ 2023-04-05 ইং
চুয়াডাঙ্গায় নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণকালে আসাদুল হক বিশ্বাস ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে নতুন বস্ত্র ও ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের উদ্যোগে কলেজ রোডস্থ আত্মবিশ্বাস টাওয়ারের নিজ কার্যালয়ে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য আসাদুল হক বিশ্বাস বলেন, ‘আমি প্রত্যেক বছরের মতো এবারও রোজার শুরু থেকেই ইফতারসহ ঈদ উপহার নিয়ে আপনাদের জন্য আছি। নিজের সামর্থ্য মতো আপনাদের সাথে থাকার চেষ্টা করি। চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আপনাদের পাশে আছি। সত্য বলতে, বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের বন্ধুরা সবসময় মানুষের পাশে থাকে।’ তিনি আরও বলেন, ‘সোনার বাংলা গড়তে হলে, সবাই মিলে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, বঙ্গবন্ধু একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গড়তে কাজ করছেন তাঁর সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষক লীগের সহসভাপতি সলিল মল্লিক, আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক,  সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)