কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ফুড বেকারিতে জরিমানা

আপলোড তারিখঃ 2023-04-05 ইং
কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ফুড বেকারিতে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় কার্পাসডাঙ্গার কাস্টম মোড়ে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। অভিযানে কাস্টম মোড়ের হাসি ফুড বেকারিতে কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় রুটি বিস্কুট তৈরি, পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮এর (৩০) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বেকারির মালিক শহিদুল ইসলাম জরিমানা পরিশোধ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিল কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)