দামুড়হুদায় ৫ শ গ্রাম গাঁজাসহ তিনজন আটক

আপলোড তারিখঃ 2023-04-05 ইং
দামুড়হুদায় ৫ শ গ্রাম গাঁজাসহ তিনজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় মাদক বিরোধী অভিযানে ৫ শ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছেন মডেল থানার পুলিশ। গতকাল বুধবার রাত সাড় ৯টার দিকে উপজেলার দশমীপাড়ার লাল্টু মোল্লার নিজ বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন- কোষাঘাটা গ্রামের রবিউল হোসেনের ছেলে সজীব হোসেন (২২), দশমীপাড়ার মৃত হাজারি মোল্লার ছেলে লাল্টু মোল্লা (৫০) ও বেগোপাড়ার মৃত দুলাল শেখের ছেলে আজিজুল ইসলাম (৫৫)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মারজান আল মোবারক, এসআই মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দশমীপাড়ায় অভিযান চালায়। এসময় সজীব, লাল্টু মোল্লা ও আজিজুল ইসলামকে আটক করে। পরে তাদের নিকট থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকালই আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)