আলমডাঙ্গায় পেঁয়াজু ও বেগুনি খাওয়া নিয়ে মারামারি, আহত ২

আপলোড তারিখঃ 2023-04-05 ইং
আলমডাঙ্গায় পেঁয়াজু ও বেগুনি খাওয়া নিয়ে মারামারি, আহত ২ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বাকিতে পেঁয়াজু ও বেগুনি খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে মো. শিলু মিয়া (৩৫) ও আকাশ নামের দুজন আহত। গতকাল বুধবার বেলা ৩টার দিকে আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের রায়সা বড়দা গ্রামে এ মারামারির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ইফতরের পেঁয়াজু ও বেগুনি বাকিতে খাওয়াকে কেন্দ্র করে রায়সা বড়দা গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. শিলু মিয়াকে একই গ্রামের মাহবুব হোসেনের ছেলে আকাশ ধারালো হাসুয়া দিয়ে বাম হাতে আঘাত করেন। এতে সে গুরুতর আহত হন। এদিকে শিলু মিয়ার আঘাতে আকাশের মাথা ফেটে গেছে। বর্তমানে শিলু আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছেন আর আকাশকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে তিয়রবিলা পুলিশ ক্যাম্পের সদস্যরা পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দুপক্ষই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)