চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সুস্থতা কামনায় দোয়া ও ইফতার

আপলোড তারিখঃ 2023-04-04 ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সুস্থতা কামনায় দোয়া ও ইফতার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দর্শনা পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। দর্শনা পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুল্লা বিশ্বাসের সভাপতিত্বে ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর যুবদলের সাবেক সভাপতি ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য এনামুল হক শাহ মুকুল। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির ইকবাল জোয়ার্দ্দার, মালেক মন্ডল ও সহিদুর ইসলাম। সভা পরিচালনা করেন দর্শনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়ন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আ.রাজ্জাক, রবি, খোকা, আলমগীর, আজাদ, মুকুল, মজিবর, আলাল, বাবু, কাদের, ফারুক, খাইরুল, দর্শনা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক টুটুল শাহ, দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু সুলতান, জেলা যুবদলের সদস্য মিতুল, সুলতান, রুহিন, কুটি, মাসুদ, শাহিন, দর্শনা পৌর ছাত্রদলের সদস্যসচিব আল মামুন, অন্তত, নাঈম, ডালিম, প্রিন্স, আমল, ইয়াছিন, শিপন, নাফিজ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)