শাহাপুর পুলিশ ক্যাম্পের উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-04-04 ইং
শাহাপুর পুলিশ ক্যাম্পের উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর পুলিশ ক্যাম্পের উদ্যোগে এলাকাবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শাহাপুর পুলিশ ক্যাম্পে এ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার, পরিদর্শক (অপারেশন) শেখ মাহবুবুর রহমান ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি শহিদুল ইসলাম। ইফতার শেষে শাহাপুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন ওসি নাসির উদ্দীন মৃধা। এসময় আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, শেখ সামাদুল ইসলাম, রাশেদ মিয়া, আছির উদ্দীন, জুলহাস, এসআই পলাশ, সরোয়ার হোসেন সোহেল প্রমুখ

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)