ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসকের যোগদান, ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত

আপলোড তারিখঃ 2023-04-03 ইং
ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসকের যোগদান, ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম যোগদান করেছেন। গতকাল সোমবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। যোগদান করে তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া তিনি শহিদবেদীতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রথিন্দ্রনাথ রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইমলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া প্রমুখ। গতকাল জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূুম শাহরিয়ার জাহেদী হিজল, পৌর নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, ঝিনাইদহ পৌর মডেল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জাহানারা পারভিন রিপা, জাহেদী ফাউন্ডেশনের তাবিবুর রহমান লাবু ও মুসামিয়া বুদ্ধি বিকাশ স্কুলের ফারহানা মুর্শিদা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)