গাংনীতে দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2023-04-03 ইং
গাংনীতে দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মুড়ি তৈরি, পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও প্রদান না করা, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করাসহ নানা অভিযোগে এ জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা শাখার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের মা মুড়ি কারখানার মালিককে ৫ হাজার টাকা ও মেসার্স সুমন স্টোর নামক তেল চিনির পাইকারি ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সজল আহমেদ বলেন, মেসার্স মা মুড়ি মিলের কারখানায় কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, মোড়কীকরণ বিধি অমান্য করা, অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মুড়ি তৈরিসহ নানা অপরাধে প্রতিষ্ঠানের মালিক কিবরিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও প্রদান না করা, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় মেসার্স সুমন স্টোর নামক তেল চিনির পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও মেহেরপুর পুলিশ লাইন্সের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)