মুজিবনগরে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2023-04-02 ইং
মুজিবনগরে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মাঝেরপাড়া থেকে সোহেল রানা নামের এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ৯টার দিকে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ অজ্ঞাত পরিচয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বিকেলে লাশ দাফনের প্রক্রিয়া চলাকালে সোহেল রানার পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করে। নিহত সোহেল রানা মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের ইমাদুল হকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে সোনাপুর গ্রামের মাঝেরপাড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকেলে দারিয়াপুর কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে লাশটি দাফনের প্রস্তুতি চলছিল। এসময় তার পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করে। পরে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের মেম্বার ইমাদুল হক ও নিহতের বাবা ইমাদুল ইসলামসহ পরিবারের অন্যান্য লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম বলেন, ‘ফেসবুকে অজ্ঞাত পরিচয়ের ওই লাশের ছবি প্রকাশ করার পর পরিবারের সদস্যরা লাশটি সোহেল রানার বলে মুজিবনগর গিয়ে পরিচয় শনাক্ত করেন। পরিবারের সদস্যরা জানায়, সোহেল রানা প্রতিবন্ধী। শনিবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)