জীবননগরে প্রবীণ ও অসুস্থ আ.লীগ নেতা-কর্মীদের সার্বিক খোঁজ নিলেন এমপি টগর

আপলোড তারিখঃ 2023-04-02 ইং
জীবননগরে প্রবীণ ও অসুস্থ আ.লীগ নেতা-কর্মীদের সার্বিক খোঁজ নিলেন এমপি টগর ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ২৫ জন প্রবীণ ও অসুস্থ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িতে যেয়ে তাঁদের সার্বিক খোঁজখবর নিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ২৫ জন প্রবীণ ও অসুস্থ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে যেয়ে তাঁদের সার্বিক খোঁজ নেন তিনি। এসময় নেতা-কর্মীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন ফল ও খাদ্যসামগ্রী প্রদান করেন। এসময় সাংসদের সঙ্গে ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)