ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে ক্র্যাশ প্রোগ্রাম

আপলোড তারিখঃ 2023-04-02 ইং
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে ক্র্যাশ প্রোগ্রাম ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পৌর এলাকায় ডেঙ্গু মশার বিস্তার রোধ ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিস্কার অভিযান শুরু হয়েছে। পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল এ পরিচ্ছন্নতা অভিযানের তদারকি করছেন। মেয়র হিজল বলেন, জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে পৌরসভার সকল ওয়ার্ডে জলাবদ্ধতা দূরীকরণ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে ভরাট হওয়া ড্রেন পরিস্কার করা হচ্ছে। ইতিমধ্যে মির্জা বাড়ির সামনের, সায়াদাতিয়া সড়ক, প্রাণিসম্পদ অফিসের সামনের, মণ্টু বসু সড়ক, এসএস সড়ক সুকান্ত সড়ক, সিটি কলেজ এলাকা, কাঞ্চননগর পাড়া, বাঘাযতীন সড়ক ও পবহাটি সড়কের ড্রেন পরিস্কার করা হয়েছে। এছাড়া গতকাল রোববার উপজেলা পরিষদ, নতুন হাটখেখালা, পায়রা চত্বর, রেজিস্ট্রি অফিসসহ সকল ওয়ার্ডে মশকনিধন অভিযান অব্যাহত রয়েছে। জানা গেছে, ২২-২৩ অর্থবছরে পৌরসভার রাজস্ব তহবিলের আওতায় ৩৫টি প্যাকেজের প্রায় ৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিলোত্তমা ঝিনাইদাহ পৌরসভা গঠনে মেয়র পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)