চিৎলা ও খাদিমপুরে বিএনপির স্মরণ সভা ও ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2023-04-02 ইং
চিৎলা ও খাদিমপুরে বিএনপির স্মরণ সভা ও ইফতার মাহফিল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আব্দুল জব্বার বাবলুর আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় আলমডাঙ্গার চিৎলা ও বিকেল সাড়ে পাঁচটায় খাদিমপুর ইউনিয়ন বিএনপি পৃথকভাবে এ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। চিৎলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভাটির সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস পাপেন ও খাদিমপুরে অনুষ্ঠিত সভাটির সভাপতিত্ব করেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান হোসেন। পৃথক দুটি সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী শরিফুল ইসলাম টোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা এমদাদুল হক ডাবু, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, চিৎলা ইউনিয়ন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মহাসিন আলী, সিনিয়র সহসভাপতি আশকার আলী টুটুল ও যুগ্ম সম্পাদক কালাম উদ্দিন। চিৎলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি  এহসানুল হক স্বরাজ, জেলা যুবদলের সহসভাপতি তানভীর আহমদ, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান,  ইমরান হোসেন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, আলমডাঙ্গা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেল্টু মেম্বার, জাহিদ হাসান শুভ, মাবুদ হোসেন, মাজেদুল আলম মেহেদী, শাহারুজ্জামান শাহারু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)