ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলার হাইরোড ও বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জানা গেছে, অভিযানে আলমডাঙ্গা বাজারের মেসার্স সততা স্টোর নামের একটি দোকানে আমদানিকারকের ট্যাগবিহীন অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রির অপরাধে মালিক মো. আখতার আবজালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৩ হাজার টাকা এবং মেসার্স সৌখিন কসমেটিকসের মালিক মো. আলমগীর হোসেনকে নি¤œমানের নকল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রির অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাজারের বেশকিছু ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় সবাইকে সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতায় করেন এসআই সমীর নেতৃত্বে আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল।
