ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে লাল ব্রিজ ও ওসমানপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, গতকাল আলমডাঙ্গার লাল ব্রিজ এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হচ্ছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। এর পরিপ্রেক্ষিতে আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা কামাল ও রাসেল তালুকদার অভিযান চালিয়ে কুষ্টিয়া ইবি থানার গোস্বামী দুর্গাপুর গ্রামের মহত আলীর ছেলে আলাউদ্দিন (২৭) ও একই গ্রামের মসলেম আলীর ছেলে শামিমকে (২০) আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
এদিকে, আলমডাঙ্গা ওসমানপুর ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ওসমানপুর বাজারের হাসান ট্রেডার্সের সামনে একটি মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় মোটরসাইকেলে থাকা ওসমানপুর গ্রামের জামাত আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫) ও একই গ্রামের তোফাজ্জেল আলীর ছেলে মানিক রতন (৩৫) পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৪২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল।