ভারতে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, দালাল গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-03-31 ইং
ভারতে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, দালাল গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব—৬। গত বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরিফুল ইসলামের বাড়ি মহেশপুর উপজেলার জলুলী গ্রামে। ঝিনাইদহ র‌্যাব—৬, সিপিসি—২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, নড়াইল জেলার দরিদ্র পরিবারের এক নারীর সঙ্গে দালাল শরিফুলের পরিচয় হয়। শরিফুল ইসলাম তাকে স্বল্প খরচে ভারতে চিকিৎসার জন্য নেওয়ার কথা বলে গত ২৬ মার্চ মহেশপুর বাজারে আসতে বলে। সেখানে এলে ওই নারীকে একটি বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করে শরিফুল ইসলাম। এরপর তাকে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে মহেশপুর থানায় শরিফুলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করে। গতকাল গ্রেপ্তারকৃত আসামিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)