৪০ হাজার ডলার ফেলে পালালো পাচারকারী

আপলোড তারিখঃ 2023-03-31 ইং
৪০ হাজার ডলার ফেলে পালালো পাচারকারী ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৪০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে চুয়াডাঙ্গা—৬ বিজিবি। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা—৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা—৬ বিজিবির অন্তর্গত বুড়িপোতা সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল মেহেরপুর সদর থানাধীন বাড়িবাঁকা গ্রামে অভিযান চালায়। এসময় অজ্ঞাত দুইজন ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আরোহী একটি ব্যাগ নিয়ে মোটরসাইকেল থেকে নেমে দেঁৗড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় চালকও মোটরসাইকেল নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। টহল দল ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধাওয়া করলে উক্ত ব্যক্তি প্লাস্টিকের ব্যাগটি ফেলে গ্রামের মধ্যে লুকিয়ে পড়ে। পরবর্তীতে ব্যাগের মধ্যে থাকা চারটি বান্ডেলে মোট ৪০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়। চুয়াডাঙ্গা—৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত মার্কিন ডলারগুলো বাংলাদেশি টাকায় প্রায় ৪৩ লাখ টাকা। ডলারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা—৬ বিজিবির পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)