ঝিনাইদহ পৌরসভায় তিনটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-03-30 ইং
ঝিনাইদহ পৌরসভায় তিনটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কলাবাগানপাড়ায় তিনটি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন প্রায় ৪৩ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণকাজের উদ্বোধন করেন। এসময় পৌরসভার সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান কাজল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন, ওবাইদুর রহমান ওল্টু, বাচ্চু মিয়া ও ঠিকাদার স্বপন কুমার উপস্থিত ছিলেন। কামাল উদ্দীন জানান, পর্যায়ক্রমে পৌরসভার সব রাস্তা মেরামত করা হবে। তিনি পৌরবাসীকে এ কাজে সহায়তা করার জন্য আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)