আলমডাঙ্গার বেলগাছীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2023-03-30 ইং
আলমডাঙ্গার বেলগাছীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বেলগাছিতে বিদ্যুৎস্পৃষ্টে ফিরোজ ওরফে লাহাব (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলগাছী গ্রামের কুন্ডুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। লাহাব আলমডাঙ্গা একই এলাকার ওহাব আলীর ছেলে। জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি গ্রামের সাবেক সেনা সদস্য ইসমাইল হোসেনের মৎস্য খামারে একই গ্রামের আব্দুল ওহাব ও তার ছেলে ফিরোজ কাজ করত। গতকাল মাছের খামারের একটি পুকুরে পাম্পের সেচ মাধ্যমে পানি দেওয়া হচ্ছিল। বেলা ২টার দিকে ফিরোজ সেচ পাম্প বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎনক মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)