চুয়াডাঙ্গা জেলা পুলিশের কিরাত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2023-03-29 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের কিরাত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে কিরাত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জেলাব্যাপী গ্রুপভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার মাস্টার ট্রেইনার মাওলানা আমির হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক ও অন্যান্য পুলিশ সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)