গরিবের ডাক্তার খ্যাত শামীমা সুলতানা সম্মাননা পদকে ভূষিত

আপলোড তারিখঃ 2023-03-29 ইং
গরিবের ডাক্তার খ্যাত শামীমা সুলতানা সম্মাননা পদকে ভূষিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ডা. শামীমা সুলতানা ঝিনাইদহের একজন আলোকিত নারী চিকিৎসক। গরিবের চিকিৎসক খ্যাত এই সিনিয়র গাইনি চিকিৎসক শামীমা সুলতানাকে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল সংবর্ধনা দিয়েছে। ঢাকার মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন আইডিবি ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের নির্বাহী সভাপতি (ইন্ডিয়া) শুভদীপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক (বাংলাদেশ) শাহ আলম চুন্নু। উল্লেখ্য, ডা. শামীমা সুলতানা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ১৯৮৩ সালে চাকরি জীবন শুরু করেন। শুরু থেকে তিনি নিজেকে জনসেবাই আত্মনিয়োগ করেন। তিনি ঝিনাইদহ সদর হাসপাতাল, গোপালগঞ্জ ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা দেন। ২০১৭ সালে এই নারী চিকিৎসক অবসরে যান। বর্তমানে তিনি শামীমা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় ইউনিসেফ থেকে (ইওসি) ও ঝিনাইদহ পৌরসভা থেকে রত্নগর্ভা মা পদকে ভূষিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)