চুয়াডাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম

আপলোড তারিখঃ 2023-03-29 ইং
চুয়াডাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান সভাটির সভাপতিত্ব করেন। মতবিনিময় সভার শুরুতেই সভায় স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ তথা চার ভিত্তির ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন। চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শাঁমীম ভূঁইয়া, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার রোকুনুজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর সাদাত হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন, সাংবাদিক শাহ আলম সনি, বিপুল আশরাফ, রেজাউল করিম লিটন, হুসাইন মালিক, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার তরিকুল ইসলাম প্রমুখ। উন্মুক্ত আলোচনায় উঠে আসে চুয়াডাঙ্গা জেলায় উৎপাদিত বিভিন্ন ফলের জুস তৈরি, ব্লাক বেঙ্গল ছাগল রপ্তানি করে ই-কমার্স খাতকে বাড়ানো। ঘরে ঘরে ১০ মিনিটে পণ্য-সেবা সরবরাহ পৌঁছানো, বেকার যুবকদের যোগ্যতা এবং আগ্রহ অনুযায়ী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ছাত্র-ছাত্রীদের প্রোগ্রামিং রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদানসহ চুয়াডাঙ্গা জেলাকে স্মার্ট করে তোলার বিভিন্ন মন্তব্য। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘আমরা কমপক্ষে তিনটি এমন কোনো পরিকল্পনা জমা দেব, যা এ জেলায় খাতা-কলমে নয়, বাস্তবে বাস্তবায়ন করা হবে। আমরা আবার আলোচনা করব, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে বসে পরামর্শ নেব। এই জেলাকে স্মার্ট জেলা করতে আমরা পরিকল্পনা গ্রহণ করব।’ সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সফল পথ পরিক্রমায় আমাদের সামনে প্রযুক্তি নির্ভর, সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তর হবে। ফলে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নের স্বার্থে এগিয়ে এসে কাজ করতে হবে। তবেই ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)