চুয়াডাঙ্গার নেহালপুরে বিষপানে ভিক্ষুকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2023-03-29 ইং
চুয়াডাঙ্গার নেহালপুরে বিষপানে ভিক্ষুকের আত্মহত্যা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর গ্রামে বিষপানে জুমার আলী (৬০) নামের এক ভিক্ষুকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা জুমার আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জুমার আলী নেহালপুর গ্রামের পূর্বপাড়ার কাঠু মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে শারীরিক প্রতিবন্ধী জুমার আলী নিজ পাখিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা ১১টার দিকে তিনি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। এসময় জুমার আলীর মেয়ে তার মুখ থেকে বিষের গন্ধ পান। এসময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা জুমার আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। জুমার আলীর ছেলে আলমগীর হোসেন বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে গ্যাংরিন রোগে আক্রান্ত ছিলেন। যে কারণে তার ডান পা ৩ বছর পূর্বে কেটে ফেলা হয়েছিল। এবার তার বাম পায়েও গ্যাংরিন রোগ দেখা দেয়। ডান পা কেটে ফেলার পর থেকে তিনি একটি পাখি ভ্যানযোগে ভিক্ষা করতেন।’ এদিকে, জুমার আলীর আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নিরব হোসেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন শেষে দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়। মাগরিব নামাজের পর জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করে পরিবারের পরিবারের সদস্যরা।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)