জীবননগরে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-03-29 ইং
জীবননগরে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মনোহরপুর: জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নে পবিত্র রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মনোহরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন। এসময় উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসূল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু হাসান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের সচিব লিয়াকত আলী, মহিলা সদস্য জাহিমা খাতুন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কুড়োন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজা উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বদর উদ্দিন, আ.রশিদ, আব্দুল মোতালেব, শফিকুল ইসলাম প্রমুখ। বাজারের চেয়ে কম মূল্যে পণ্য নিতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মনোহরপুরে ছিল উপচে পড়া ভিড়। মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন জানান, পবিত্র রমজান উপলক্ষে ইউনিয়নের ১ হাজার ৪৬টি পরিবার টিসিবির পণ্য পাবে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব এবং মেহনতী মানুষের জন্য ভর্তুকি দিচ্ছেন। তিনি গরিব এবং মেহনতী মানুষের সুখে-দুঃখে পাশে আছেন এবং থাকবেন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম তদারকির জন্য প্রতিনিধি দিয়ে মনিটরিং করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)