আলমডাঙ্গায় ইজিবাইক উল্টে স্কুলছাত্র আহত

আপলোড তারিখঃ 2023-03-28 ইং
আলমডাঙ্গায় ইজিবাইক উল্টে স্কুলছাত্র আহত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গায় ইজিবাইক উল্টে মাহিন হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত মাহিন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের লিটন আলীর ছেলে ও আলমডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। আহত মাহিনের সহপাঠীরা জানায়, সকালে মাহিনসহ বেশ কয়েকজন একটি ইজিবাইকযোগে স্কুলে যাচ্ছিলো। পথের মধ্যে আলমডাঙ্গা বেলগাছি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলকে ওভারটেক করতে যেয়ে ইজিবাইকটি উল্টে যায়। এসময় ইজিবাইকে থাকা অন্যান্য শিক্ষার্থীরা রাস্তার পাশে ছিটকে পড়ে। ইজিবাইকটি মাহিনের দুই পায়ের ওপর চাপা পড়লে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা দ্রুত মাহিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম আফরিন জ্যোতি জানান, ‘মাহিনের পায়ের হাড় ভেঙে গেছে। জরুরি বিভাগ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)