প্রবাসী স্বামীর টাকা ও গহনা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী!

আপলোড তারিখঃ 2023-03-28 ইং
প্রবাসী স্বামীর টাকা ও গহনা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে প্রবাসী স্বামী রিপনের টাকা ও গহনা নিয়ে প্রেমিকের সঙ্গে স্ত্রী রিপনা খাতুন পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিপনের মা মোছা. আরিছন নেছা বাদী হয়ে গত রোববার ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এসআই জাকারিয়া অভিযান চালিয়ে কিছু গহনা উদ্ধার করেছেন। মামলা সূত্রে জানা যায়, আসাননগর গ্রামের শাহাদৎ মন্ডলের ছেলে রিপন মিয়া বিদেশে থাকেন। সেখান থেকে টাকা ও সোনার গহনা পাঠিয়েছিলেন। এদিকে স্বামীর দীর্ঘদিন প্রবাসে থাকার সুবাদে রিপনা আসাননগর গ্রামের আকবর মন্ডলের ছেলে ইমরান হোসেনের সঙ্গে পরকীয়ায় জড়ান। ১৫ মার্চ রিপনা ইমরানের সঙ্গে নিরুদ্দেশ হন। মামলার বাদী মোছা. আরিছন নেছা বলেন, তার ছেলের পাঠানো টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে তাদের পথে বসিয়েছে। রিপনের চার বছরের কন্যা রাইসাকেও নিয়ে গেছে রিপনা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)