ঝিনাইদহে মিরাজ হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2023-03-28 ইং
ঝিনাইদহে মিরাজ হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে যুবক মিরাজ হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের পায়রা চত্বরে মিরাজের স্বজন ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। এতে ব্যানার, পোস্টার, লিফলেট নিয়ে কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধনে মিরাজের পরিবারের সদস্য ও সহপাঠীরা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, ২৪ মার্চ কথা-কাটাকাটির জেরে শহরের কালিকাপুর এলাকার মিরাজ হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। বর্তমানে মিরাজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মিরাজের বাবা শুকুর আলী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। কিন্তু আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)