গাংনীতে রাস্তায় বেড়া, গৃহবন্দী হতদরিদ্র পরিবার

আপলোড তারিখঃ 2023-03-28 ইং
গাংনীতে রাস্তায় বেড়া, গৃহবন্দী হতদরিদ্র পরিবার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামের মাঠপাড়ার এক প্রভাবশালী পরিবার যাতায়াতের রাস্তা ঘিরে দেওয়ায় একটি হতদরিদ্র পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। কোনো উপায় না পেয়ে পুলিশের দ্বারস্ত হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আনোয়ার হোসেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গাড়াডোব গ্রামের মাঠপাড়ার ইউসুফ মালিথার ছেলে দরিদ্র আনোয়ার হোসেন দীর্ঘ ৩০ বছর যাবত একটি জমি ক্রয় করে বসবাস করে আসছেন। আনোয়ারের পরিবারের সদস্যরা বাড়িতে প্রবেশ ও চলাচলে ব্যবহৃত রাস্তাটি খাস জমি। তবে গত রোববার বিকেলে প্রতিবেশী মৃত জবেদ আলীর ছেলে শেমাইল ও তার লোকজন রাস্তাটি কাটার বেড়া দিয়ে ঘিরে দেয়। এ নিয়ে আনোয়ার হোসেন প্রতিবাদ করতে গেলে শেমাইল ও তার লোকজন তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ বিষয়ে আনোয়ার হোসেন বাদী হয়ে শেমাইল, আজগর আলী ও বাবর আলীর নামে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, ‘রাস্তাটি ঘিরে দেওয়ায় আমার পরিবার-পরিজন নিয়ে রাস্তা দিয়ে বেরাতে পারছি না। আমার প্রতিবন্ধী কন্যা সন্তান রয়েছে। মাঝে মাঝে সে অসুস্থ হয়। অসুস্থ হলে তো রাস্তা দিয়ে বেরাতে হবে। সে সুযোগটুকুও নেই।’ এ বিষয়ে শেমাইলের পরিবারের সদস্যরা জানান, কোনো হামলার ঘটনা ঘটেনি। রাস্তা ঘেরা হয়েছে ক্ষোভের কারণে। তবে রাস্তায় দেওয়া বেড়া তুলে নেওয়া হবে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)