মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ফজলু গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-03-27 ইং
মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ফজলু গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শিশু ধর্ষণ মামলায় ফজলু হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার সকালে কাজিরবেড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন। ফজলু শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মাহমুদ আলীর ছেলে। ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের ওই শিশুকে বাগানে নিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী ফজলু। পরে রক্তাক্ত অবস্থায় সে বাড়ি গিয়ে বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় তার মা বাদী হয়ে ফজলুকে আসামি করে মহেশপুর থানায় ধর্ষণ মামলা করেন। এরপর থেকে ফজলু পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সাহায্যে অবস্থান নিশ্চিত করে গতকাল ফজলুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)