উথলীতে পাওয়ার টিলারের ধাক্কায় শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2023-03-26 ইং
উথলীতে পাওয়ার টিলারের ধাক্কায় শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
রাসেল হোসেন মুন্না উথলী প্রতিবেদকঃ জীবননগর উপজেলার উথলীতে খড়ি বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় আলামিন হোসেন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬শে মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উথলী ফার্মগেট পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন একই পাড়ার ডালিম হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, শিশু আলামিনের পিতা ডালিম অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যরা বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর অবস্থান করছিলেন। শিশু আলামিনও তাদের সাথেই ছিল। এ সময় উথলী বাজার অভিমুখী ভুট্টার খড়ি বোঝাই একটি পাওয়ার টিলার শিশুটিকে ধাক্কা মারে। এতে সে মারাত্নকভাবে জখম হয়। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে যশোর রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মহেশপুর এলাকায় পৌঁছালে শিশুটির মৃত্যু হয়। ডালিম হোসেনের দুই ছেলের মধ্যে আলামিন ছিল ছোট।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)