জীবননগরে ৪৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক

আপলোড তারিখঃ 2023-03-25 ইং
জীবননগরে ৪৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ মোছা. মনজুরা আক্তার জলি (২৭) নামের এক নারীকে আটক করেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জলি মহেশপুর উপজেলার খুশালপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৪৮ বোতল ফেনসিডিলসহ জলিকে আটক করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)