কালীগঞ্জে ইটভাটার মাটিভর্তি ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

আপলোড তারিখঃ 2023-03-25 ইং
কালীগঞ্জে ইটভাটার মাটিভর্তি ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্ণসারা এলাকায় ইটভাটার মাটিভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তারিকুজ্জামান তারিক (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন তার চাচা স্কুলশিক্ষক মাহবুবুর রহমান। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারিক একই গ্রামের মনিরুজ্জামান মিণ্টু বিশ^াসের ছেলে। সে সুবর্ণসারা এম এ জে এল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সকাল ১০টার দিকে বাড়ি থেকে স্কুলশিক্ষক মাহবুবুর রহমান ও তাঁর ভাতিজা তারিক মোটরসাইকেলে বারোবাজারের দিকে যাচ্ছিলেন। তারা সুবর্ণসারা শশ্মানঘাট এলাকায় পৌঁছালে ভাই ভাই ব্রিকসের (ইটভাটার) মাটি বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তারিকের। আর মাহবুবুর রহমান গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, ইটভাটার মাটি বোঝাই একটি ট্রাকের চাপায় স্কুলছাত্র তারিকের মৃত্যু হয়েছে। এসময় তার চাচা স্কুলশিক্ষক আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)