আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত আক্কাস আলীর মৃত্যু

আপলোড তারিখঃ 2023-03-25 ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত আক্কাস আলীর মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় আহত আক্কাস আলী (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি একই গ্রামের তারাচাঁদ মন্ডলের ছেলে। জানা গেছে, আক্কাস আলী গত বৃহস্পতিবার বিকেলে ভাংবাড়িয়া পশ্চিমপাড়া নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হারদী হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা অবনতি হলে গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। এ সংবাদ জানার পর তাঁর পরিবারসহ প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আক্কাস আলীর মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিবার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)