দর্শনায় চেক জালিয়াতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-03-24 ইং
দর্শনায় চেক জালিয়াতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দর্শনা থেকে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েলকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দর্শনা রেল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের একটি দল দামুড়হুদা উপজেলার দর্শনা রেল বাজারে অভিযান চালায়। এসময় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোবারকপাড়া এলাকার আ. সাত্তারের ছেলে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। জুয়েল সিরাজগঞ্জর সদর থানার সিআর মামলার-১৩৪৩/১৪ সাজাপ্রাপ্ত আসামি। গত বৃহস্পতিবারই জুয়েলকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)