ঝিনাইদহে ১৫ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2023-03-24 ইং
ঝিনাইদহে ১৫ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ১৫ ঘণ্টার ব্যবধানে ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার গাড়ামারা গ্রামের রাফিউল ইসলামের ছেলে মেহেদী হাসান (৩০) ও মুন্সিগঞ্জের মহিদুল ইসলাম (৩২)। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ৯টার দিকে শৈলকুপার কবিরপুর আমজাদ হোসেনের মোটর গ্যারেজের সামনে সড়ক দুর্ঘটনায় মহিদুল ইসলাম নিহত হন। তিনি শৈলকুপায় চাকরি করতেন। এ ঘটনার ১৫ ঘণ্টা পার না হতেই শৈলকুপা উপজেলার দুধসার নামক স্থানে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসানের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে মোটরসাইকেলযোগে সহকর্মীর সঙ্গে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন দোকান কর্মচারী মেহেদি হাসান। পথের মধ্যে দুধসার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেহেদি হাসানের মৃত্যু হয়েছে। আহত হন তাঁর সহকর্মী। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আহত একজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)