দর্শনায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2023-03-24 ইং
দর্শনায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দর্শনা পৌর ভবনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী ও দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন। এছাড়াও দর্শনা পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দর্শনা পৌরসভাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)