আন্দুলবাড়ীয়ায় এসএসসি পরীক্ষার্থী ও সাবেক প্রধান শিক্ষক ফাতরুজ্জামানের বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2023-03-24 ইং
আন্দুলবাড়ীয়ায় এসএসসি পরীক্ষার্থী ও সাবেক প্রধান শিক্ষক ফাতরুজ্জামানের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ও সাবেক প্রধান শিক্ষক ফাতরুজ্জামানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক আলী হোসেনের সভাপতিত্বে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শেখ ফিরোজ আহাম্মেদ, হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ও সাবেক ইউপি মেম্বার খন্দকার নাসির উদ্দীন সোহাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, সাবেক ও বিদায়ী প্রধান শিক্ষক ফাতরুজ্জামান। আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক ফরহান উদ্দীন ঝংকার ও সহকারী শিক্ষক ইকবাল আহাম্মেদ জুয়েল। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেয় রিয়া, আর্থী, দশম শ্রেণির ছাত্রী সুমি, কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আদিবা। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য শেখ সামাদুল ইসলাম, মহিলা অভিভাবক সদস্য আম্বিয়া খাতুন, নাজের আলীসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী মিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সহকারী শিক্ষক হযরত মাওলানা আহসান উল্লাহ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনা। এ বছর অত্র বিদ্যালয় থেকে ৮১ জন ছাত্রী এসএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহণ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)