খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচন, চলছে প্রচারণা

আপলোড তারিখঃ 2023-03-23 ইং
খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচন, চলছে প্রচারণা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা কমিটি নিয়ে এলাকায় চলছে ভোটের আমেজ। ১ মে নির্বাচনের মাধ্যমে দুই বছরের জন্য গঠিত হবে নতুন কমিটি। জানা গেছে, গত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর কয়েকবার অ্যাডহক কমিটি দিয়ে চলেছে কার্যক্রম। এ নিয়ে অভিভাবকদের মধ্যে শুরু হয় সমালোচনা। এর পরিপ্রেক্ষিতে ১২ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয। পরের দিন থেকে কাগজপত্র জমা দেয় প্রার্থীরা। যাচাই-বাছাই শেষে ২০ মার্চ প্রতীক বরাদ্দ দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। এ বছর দুটি প্যানেল থেকে লড়বেন ১০ জন। এর মধ্যে কেটিজিএম প্যানেলের আজিজুর রহমান (ছাতা), মোমিনুর রহমান (মোরগ), সাইফুল ইসলাম (মই), সোহেল রানা (বাইসাইকেল) ও সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ফেরদৌসী আরা (মাছ) মার্কায় নির্বাচন করবেন। এদিকে, বিদ্যালয়ের সাবেক সভাপতি মতিন প্যানেলে আরিফ বিল্লাহ (হরিণ), আশরাফ আলী (আনারস), কামাল হোসেন (গরুর গাড়ি), রবিউল ইসলাম (ফুটবল) এবং সংরক্ষিত মহিলা সদস্য উম্মে কুলসুম (কলস) মার্কাতে নির্বাচন করবে। ভোট চাইতে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। অভিভাবকদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতিবিহীন চলতে হবে। কেটিজিএম প্যানেলের সভাপতি প্রার্থী রাতুল হাসান বলেন, ‘আমি একবার সভাপতি হওয়ার সুযোগ পেলে বিদ্যালয়ের শিক্ষার মান আরও সমৃদ্ধ ও উন্নয়ন করব।’ এদিকে আব্দুল মতিন খোকন বলেন, ‘পূর্বে আমি সভাপতির দায়িত্বে ছিলাম। সর্বোচ্চ উন্নয়ন আমার সময়কালীন হয়েছে। আমি যদি আবার নির্বাচিত হই, বাকি উন্নয়নমূলক কাজসহ শিক্ষার গতি সর্ব শীর্ষে পৌঁছাবে।’ এ বিষয়ে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু বলেন, নির্বাচন নিয়ে যেন রাজনীতি না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানাচ্ছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)