দর্শনায় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার, নারীসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2023-03-23 ইং
দর্শনায় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার, নারীসহ দুজন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দর্শনায় অভিযান চালিয়ে নারী মাদক কারবারিসহ দুজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শনা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২৪টি ইয়াবা ও ২ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দর্শনা পৌর এলাকার মহাম্মদপুর মাদ্রাসাপাড়ার আলী হোসেনের ছেলে তরিকুল ইসলাম ওরফে মিলন (৩০) এবং আকন্দবাড়িয়া তামালতলাপাড়ার আবুল কালামের স্ত্রী মাছুরা খাতুন (৪১)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহর নেতৃত্বে উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মিলনের বাড়িতে অভিযান চালান। এসময় ৫২৪টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এদিকে, বেলা ১টার দিকে মাছুরা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ২ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। পরে আটক মিলন ও মাছুরা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)