চুয়াডাঙ্গায় কালভার্ট সংস্কারের সময় শ্রমিক জখম

আপলোড তারিখঃ 2023-03-23 ইং
চুয়াডাঙ্গায় কালভার্ট সংস্কারের সময় শ্রমিক জখম ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গায় রেলপথে নির্মিত কালভার্ট সংস্কার কাজের সময় নিচে পড়ে জামিরুল ইসলাম (৩৩) নামের এক রেল শ্রমিক গুরুতর জখম হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে আলমডাঙ্গা উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর ও মুন্সিগঞ্জের রেল সংযোগ পুলের সংস্কার কাজ চলাকালীন সময় এ দুর্ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত জামিরুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী মাজদিয়া গ্রামের খাঁপাড়ার মঈনুদ্দিন খাঁর ছেলে। জানা যায়, খুলনা-ঢাকা রুটের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ ও আমিরপুরের প্রায় মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি কালভার্টের সংস্কার কাজ করছিল জামিরুলসহ বেশ কয়েকজন রেলকর্মী। এসময় অসাবধানতাবশত কালভার্টের একটি অংশসহ জামিরুল নিচে পড় যায়। কালভার্টের ভাঙা অংশটি জামিরুলের পায়ের ওপর পড়লে গুরুতর জখম হয় সে। পরে শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে আনে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুর জামান রুমি জামিরুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখেন। পরে উন্নত চিকিৎসার জন্য জামিরুলকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)