ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে আব্বাস আলী নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত ১৩ মার্চ মাদ্রাসা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। এ ঘটনায় নিখোঁজ আব্বাসের পিতা দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। নিখোঁজ মাদ্রাসাছাত্র উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের নতুনপাড়ার আনছার আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাটুদাহ ইউনিয়নের জগন্নাথপুর মাদ্রাসায় পড়ত আব্বাস। ১৩ মার্চ মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। কিন্তু মাদ্রাসায় না পৌঁছালে নিকট আত্মীয়সহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। পরে গত ১৮ মার্চ আব্বাসের পিতা দামুড়হুদা মডেল থানায় একটি জিডি করেন। আনছার আলী বলেন, ‘ছেলের নিখোঁজ হবার ঘটনায় তার পরিবারে এখন শোকের মাতম চলছে। ছেলেকে ফিরে পেলেই তিনি শান্তি পাবেন।’
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) শফিউল আলম বলেন, ‘নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। আমরা বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছি এবং খোঁজখবর নিচ্ছি।’
