সভাপতি ওসমান গনি ও সম্পাদক আজিজুল

আপলোড তারিখঃ 2023-03-23 ইং
সভাপতি ওসমান গনি ও সম্পাদক আজিজুল ছবির ক্যাপশন:
জীবননগরের সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠন জীবননগর অফিস: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে সীমান্ত ইউনিয়ন লোকমোর্চারের কমিটি গঠন উপলক্ষে সভার আয়োজন করা হয়। ইউনিয়ন লোকমোর্চার সভাপতি মো. ওসমান গনির সভাপতিত্বে সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। সভা শেষে সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি নির্বাচিত হন মো. ওসমান গনি, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, সহসভাপতি মো. সিরাজুল ইসলাম শুকুর, মো. নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিঠুন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন বাদল, ইমাদ উদ্দিন, আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মধু, সাইফুল ইসলাম পাকু ও খালেদা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী মো. আব্দুল আলীম সজল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)