মুরগীর বাঁচ্চা বেশি দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2023-03-23 ইং
মুরগীর বাঁচ্চা বেশি দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে মুরগীর বাঁচ্চা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ জরিমানা আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রেজাউল করিম, এলএফএ মো. মনিরুল ইসলাম, সিইএ বিপ্লব হোসেন প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ অফিসার রেজাউল করিম জানান, বেশ কয়েকদিন ধরে মুরগীর খামারীরা অভিযোগ করছিলেন, ব্যবসায়ীরা ৫৮ টাকা দরের মুরগীর বাঁচ্চা ৯০ টাকা করে তাদের কাছে বিক্রি করছে। এতে খামারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযোগের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্র্রেট হাবিবুল্লাহ সেতু পোল্ট্রি ফিডের মালিককে ৫ হাজার টাকা এবং আক্তার পোল্ট্রির মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)