রেইনবো গ্রামার স্কুলের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2023-03-23 ইং
রেইনবো গ্রামার স্কুলের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: প্রথমবার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ বৃত্তি পেয়েছে জীবননগরের রেইনবো গ্রামার স্কুলের শিক্ষার্থীরা (সেমি ইংলিশ মিডিয়াম)। এ সাফল্য অর্জন করায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় রেইনবো গ্রামার স্কুল চত্বরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। রেইনবো গ্রামার স্কুলের অধ্যক্ষ মোজাহার উদ্দীনের সভাপতিত্বে ও দৈনিক কালের কণ্ঠের জীবননগর উপজেলা সংবাদদাতা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ। প্রধান আলোচক ছিলেন পদ্মপুকুর ডিগ্রি কলেজের প্রভাষক মুন্সি নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি মাহাবুবুর রহমান বাবু, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিয়ার রহমান, ব্যবসায়ী ফয়সাল খবির, মুক্তিযুদ্ধ মঞ্চের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফয়জুর রহমান খাঁন নয়ন ও রেইনবো গ্রামার স্কুলের সভাপতি আসিফ আনজুম পিয়াস। পরে বৃত্তিপ্রাপ্ত মাহবুবা মেহজাবিন মেধা, সামিয়া খাতুন ও জুবাইল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আগত অতিথিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)