দামুড়হুদা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-03-22 ইং
দামুড়হুদা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদা প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো সভাপতি হয়েছেন এম নুরুন্নবী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এছাড়া দামুড়হুদা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি পদে আলী আজগর সোনা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুরশেদ বিন ফয়সাল তানজীর। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আসমত আলী বিশ্বাস ও সাংবাদিক ইকরামুল হক পিপুল। নির্বাচনে দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি পদে হাফিজুর রহমান কাজল, সহসভাপতি মাহবুবুর রহমান মনি, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান সোহাগ, কোষাধ্যক্ষ আহাদ আলী, দপ্তর সম্পাদক খালেকুজ্জামান, তথ্য প্রযুক্তি সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেকিন মিয়া সাগর, নির্বাহী সদস্য আব্দুস সালাম, জাহিদুর রহমান মুকুল ও শামসুজ্জামান পলাশ নির্বাচিত হয়েছেন। এদিকে, সাংবাদিক সমিতির সিনিয়র সহসভাপতি পদে ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন রেজা, সাংগঠনিক সম্পাদক এস এম সুজন, কোষাধ্যক্ষ আতিয়ার রহমান ও নির্বাহী সদস্য সালাউদ্দীন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)